otherTomorrow

পারমার্থিক তীর্থভ্রমণ

07 Aug 2026 · 07:00:00হাটহাজারী, চট্টগ্রাম

🙏 নমস্কার। আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দীর্ঘদিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদ-এর উদ্যোগে সকল সনাতনী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে একটি পারমার্থিক তীর্থভ্রমণের আয়োজন করা হয়েছে। 🚩 ভ্রমণস্থল: - সরস্বতী জ্ঞান মন্দির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় - শ্রী শ্রী পুণ্ডরীক ধাম, হাটহাজারী, চট্টগ্রাম 🗓️ তারিখ: ০৭/০৮/২০২৬ (শুক্রবার) 💰 যাত্রা খরচ: ১,০০০ টাকা ⏳ টাকা পাঠানোর শেষ সময়: ০৫/০৮/২০২৬ (বুধবার) রাত পর্যন্ত। এই তীর্থভ্রমণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল সনাতনী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করতে পারবেন। তাই আর দেরি নয়! এখনই আপনার সিট নিশ্চিত করুন। আমাদের আসনসংখ্যা সীমিত এবং ইতোমধ্যে অনেকেই তাদের সিট নিশ্চিত করেছেন। যারা আগে নিবন্ধন সম্পন্ন করবেন, তাদের বাসে সামনের দিকের আসন বরাদ্দ দেওয়ার চেষ্টা করা হবে। যাত্রা খরচের মধ্যে বাস ভাড়া, তিন বেলার প্রসাদ এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে। দূরপাল্লার ভ্রমণ ও সার্বিক আয়োজনের বিষয়টি বিবেচনায় রেখে আপাতত ১,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভ্রমণ শেষে যদি কোনো অর্থ উদ্বৃত্ত থাকে, তবে তা সকলকে অবহিত করে হয় কোনো বিশেষ কাজে ব্যয় করা হবে, অথবা আপনাদেরকে ফেরত দেওয়া হবে। আর যদি অতিরিক্ত ব্যয়ের প্রয়োজন হয়, তাহলে সেটিও সবার সঙ্গে আলোচনা করে আপনাদের সহযোগিতায় সমাধান করা হবে। আমরা আশা করছি, আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় এই তীর্থভ্রমণ সফল ও আনন্দময় হবে। 🙏 আয়োজনে: পূজা উদযাপন পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় 💳 যেভাবে টাকা পাঠাবেন বিকাশ / নগদ: 01316578959 আকাশ দাশ রাজ আইন বিভাগ ২০তম আবর্তন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ✅ টাকা পাঠানোর পর নিচের তথ্যগুলো একই নম্বরে পাঠিয়ে আপনার সিট নিশ্চিত করুন: - নাম: - বিভাগ: - আবর্তন: - নিজস্ব হোয়াটসঅ্যাপ নম্বর: - অভিভাবকের মোবাইল নম্বর: - যে নম্বর থেকে টাকা পাঠিয়েছেন, সেই নম্বরের শেষ ৪টি সংখ্যা: